Context: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর হেলথ এন্ড হাইজিন ফ্যাক্টরি এর উৎপাদন বিভাগে “জুনিয়র/ মেশিন অপারেটর” পদে কিছু সংখ্যক চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীদের অবশ্যই শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে হবে ।
দায়িত্বসমুহ:
স্যানিটারি ন্যাপকিন এবং বেবী ডায়াপার প্যাকিং মেশিন দক্ষতার সাথে পরিচালনা করা
মেশিনের যেকোন সমস্যার সমাধান এবং মেশিনের রক্ষণাবেক্ষণ করা
উৎপাদনের সময় নির্ধারিত মানদন্ড অনুযায়ী পণ্যের গুণগতমান পরীক্ষা করা
উৎপাদনের নির্ধারিত সময়সূচী অনুযায়ী উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা
কাঁচামালের স্টক প্রতিদিন যাচাই করা
শিফট অনুযায়ী লগ বইয়ে উৎপাদন রেকর্ড লিপিবদ্ধ করা
মেশিনের ডাউন টাইম গণনা ও বিশ্লেষণ করা এবং এটি কমানোর চেষ্টা করা
কাঁচামাল এবং প্যাকেজিং উপকরণ অপচয়ের শতকরা হার হিসাব করা এবং হ্রাস করা
মেশিন পরিচালন নির্দেশিকা অনুযায়ী মেশিন পরিচালনা করা
উৎপাদন এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করা
সুপারভাইজার দ্বারা নির্ধারিত অন্য যে কোন কাজ
Age At most 30 years প্রার্থীকে স্বনামধন্য ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর হাইজিন ইন্ডাস্ট্রিতে (স্যানিটারি ন্যাপকিন/বেবী ডায়াপার) কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
https://bdjobs.com/h/details/1489081