এসএমই ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি উদ্যোক্তা উন্নয়ন সংস্থা, যা কোম্পানী আইন-১৯৯৪ এর ২৮ ধারার আওতায় অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এসএমই ফাউন্ডেশন সারাদেশে নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তা প্রদানসহ বিদ্যমান মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করে। এই ফাউন্ডেশন পণ্যের মানোন্নয়ন ও বহুমুখীকরণসহ স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রয়-বিপণন, প্রান্তিক উদ্যোক্তাদের অনুকূলে সহজশর্তে ঋণ বিতরণ, এসএমই বিষয়ক গবেষণা ও নীতি সহায়তা প্রদান ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করছে।
এসএমই ফাউন্ডেশনের `ব্যবস্থাপনা পরিচালক` পদে চুক্তিভিত্তিতে নিয়োগের লক্ষ্যে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রধান নির্বাহী হিসেবে ব্যবস্থাপনা পরিচালক ফাউন্ডেশনের সংঘবিধি ও চাকুরী বিধিমালাসহ সংশ্লিষ্ট বিধি-বিধানের আলোকে কার্যসম্পাদন করবেন এবং কার্যাবলীর জন্য তিনি সরাসরি পরিচালক পর্ষদের নিকট দায়বদ্ধ থাকবেন।
Age 50 to 60 years অভিজ্ঞতা: প্রাইভেট সেক্টর এবং এসএমই সেক্টরে কাজের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির নির্বাহী হিসেবে কমপক্ষে ২০ (বিশ) বছর চাকুরীর অভিজ্ঞতা। দারিদ্র্য বিমোচন, জনগণের জীবনযাত্রার মান ও আয় বৃদ্ধি, দেশজ উৎপাদন বৃদ্ধি, সরকারি ও বেসরকারি খাতে শিল্পায়নে তাঁর অবদানের বিষয় আবেদন পত্রে উল্লেখ করতে হবে।বয়স: বয়সসীমা ৫০-৬০ বছর (২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী)। শিল্পায়ন এবং/অথবা এসএমই উন্নয়নে বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স পরিচালক পর্ষদ শিথিলের ক্ষমতা সংরক্ষণ করেন।
https://bdjobs.com/h/details/1533070